ওমান প্রবাসী নিউজ: আকামা নিয়ে ওমান প্রাবাসীদের বিশাল সুখবর

ওমান প্রবাসী নিউজ আকামা নিয়ে ওমান প্রাবাসীদের বিশাল সুখবর

ওমান প্রবাসীদের আকামা নিয়ে বড়সড় সুসংবাদ দিয়েছে ওমান সরকার।ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ওমান প্রশাসন।যা কিনা ১৮ লাখ বাংলাদেশী প্রবাসী যারা ওমানে বসবাসরত আছে তাদের জন্য আশীর্বাদ স্বরূপ।বিস্তারিত থাকছে মূল প্রতিবেদনে।দেশ-বিদেশের সকল নিউজ দেখতে

আকামা কি

আকামা হলো এক বিশেষ ধরনের কার্ড যা কিনা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।যারা প্রবাসী ভাই আছেন তাদের অন্য দেশে কাজ করার জন্য সেই দেশের সরকারের অনুমতি দরকার হয়।

তো সেই অনুমতির জন্য সরকার সেই প্রবাসীকে একটি অনুমতিপত্র প্রদান করে থাকে যাকে আকামা বলা হয়।

এই আকামাকেই অন্যান্য দেশে ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট কার্ড বা পতাকা বলা হয়।ওমানে এই অনুমতিপত্রকে আকামা বলে।

ওমান প্রবাসীদের জন্য সুখবর

ওমান সরকার তাদের দেশের সকল প্রবাসীদের আকামা বা রেসিডেন্ট কার্ডের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার ঘোষনা দেয়।কিছুদিন আগেও আগস্ট মাসে ‘আকামা’র মেয়াদ ২ বছর থেকে ৩ বছর করা হয়।

তবে গত ১১ই নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার ওমান সরকার এর মেয়াদ আরও ৭ বছর বাড়িয়ে ১০ বছর করে। মধ্যপ্রাচ্যের স্বনামধন্য এক সংবাদমাধ্যম GULF NEWS এর এক প্রতিবেদনের মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করা যায়।

ওমানের ‘সিভিল স্ট্যাটাস আইন’ এর কার্যনির্বাহী নিয়মের কিছু ধারার আংশিক পরিবর্তন ও সংশোধন করে নতুন এ নিয়ম জারি করা হয়।

দেশটির পুলিশ ও কাস্টমস বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট হাসান বিন মহসিন আল শুরাইকি এই নিয়ম জারি করেন। ওমানের সংবাদপত্র ডেইলি আথির এর বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে নির্দিষ্ট কিছু শর্তের উপর নির্ভর করে আকামা বা রেসিডেন্ট কার্ডের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারবে।তো চলুন তাহলে সেই শর্তগুলো দেখে আসা যাক।

ওমান প্রবাসী নিউজ আকামা নিয়ে ওমান প্রাবাসীদের বিশাল সুখবর
ওমান প্রবাসী নিউজ আকামা নিয়ে ওমান প্রাবাসীদের বিশাল সুখবর

আকামা এর মেয়াদ ১০ বছর পর্যন্ত করার শর্ত

  • প্রতি বছর রেসিডেন্ট কার্ড বা আকামা নবায়ন বা রিনিউ করতে হবে।
  • মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফি ৫ রিয়াল দিয়ে নবায়ন করতে হবে
  • কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ২০ রিয়াল জরিমানা প্রদান করে নতুন করে কার্ড ইস্যু করতে হবে

আকামা বাড়ার ফলে সুবিধা

ওমানে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বাংলাদেশের।তাই এ সংবাদ সেই দেশে বসবাসরত ১৮ লক্ষ বাঙালির মধ্যে তৈরি করেছে এক উৎসব মুখর পরিবেশ।

আকামার মেয়াদ বাড়ার ফলে বাঙালি প্রবাসীরা আরও বৃহৎ পরিসরে শিক্ষা,স্বাস্থ্য ও ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে।

দীর্ঘ সময় বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবে।এছাড়াও আরও অন্যান্য সুবিধা তো থাকছেই।

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *