ক্রিকেটার হাসান মুরাদের পরিচয় কি ও তার বাড়ি কোথায় এবং ক্রিকেট ক্যারিয়ার

ক্রিকেটার হাসান মুরাদের পরিচয় কি ও তার বাড়ি কোথায় এবং ক্রিকেট ক্যারিয়ার

আয়ারল্যান্ডের সাথে টেস্টে অভিষিক্ত ক্রিকেটার হাসান মুরাদ কে? তার পরিচয় কি?তার বাড়ি কোথায়?তিনি কোন কোন ক্রিকেট ক্লাবে খেলেছেন?বর্তমানে কোন ক্লাবের সাথে যুক্ত আছেন?তার ক্রিকেট ক্যারিয়ার ও পরিসংখ্যান(stats) সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের পর্বে।

হাসান মুরাদ এর পরিচয়

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় ২০০১ সালের ১ই জুলাই জন্মগ্রহণ করেন বাঁহাতি এই স্পিনার।বর্তমানে তার বয়স ২৪ বছর।ডান হাতে ব্যাট করে থাকলেও মাঠে মুরাদের মূল ভূমিকা বোলিং এ।২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হাসান মুরাদ।এছাড়াও ২০২২ সালের এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলের সদস্যও ছিলেন তিনি।

হাসান মুরাদের বাড়ি কোথায়

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী জেলা যা কিনা পৃথিবীর দীর্ঘতম সী বিচ হিসেবে খ্যাত কক্সবাজার জেলায় হাসান মুরাদের বাড়ি অবস্থিত।সেখান থেকেই তার ক্রিকেটের হাতেখড়ি শুরু হয়।

হাসান মুরাদের ক্রিকেট ক্যারিয়ার

মুলত ছোটবেলা থেকেই টেপ টেনিসের বল দিয়েই পাড়ার মাঠগুলোতে খেলতেন তিনি।তার থেকে বড় বয়সের ছেলেদের সাথেই তিনি নিয়মিত খেলতেন।এরপর তার ভালো খেলা দেখেই বড় ভাইরা তাকে বিকেএসপি তে খেলার পরামর্শ দেয়।সেই পরামর্শ অনুযায়ী হাসান মুরাদ বিকেএসপি তে ট্রায়াল দিলেই টিকে যান তিনি।সেখান থেকেই শুরু তার ক্রিকেট ক্যারিয়ার।

তারপর তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-20 লীগে BKSP’র হয়ে খেলার সুযোগ পান।এর পরপরই তিনি প্রথমবারের মতন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ২০১৮-১৯ মৌসুমে লিস্ট-এ ক্রিকেটে খেলার মর্যাদা অর্জন করেন।২০১৯ সালের ৮ই মার্চ তার লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয় এবং সেই মৌসুমে তিনি বিকেএসপি এর হয়ে ১৩ ম্যাচে ২২টি উইকেট সংগ্রহ করেন।

সেই মৌসুমে দৃষ্টিনন্দন পারফর্মেন্স করে জায়গা করে নেন ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে এবং তার পরের গল্প সবারই জানা।প্রথমবারের মতন বিশ্ব ক্রিকেটে কোনো একটা বড় অর্জন পায় টাইগাররা।এরপর এশিয়ান গেমস ২০২২ এ বাংলাদেশের হয়েও প্রতিনিধিত্ব করেন তিনি।

পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবর মাসে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে সাকিব আল হাসান বাদ পড়ায় দলে সুযোগ পান হাসান মুরাদ।সেই সিরিজে ম্যাচ খেলতে না পারলেও নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজদের সাথে ৪ দিনের একটি ওয়ার্মআপ ম্যাচে হ্যাট্রিক করার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।

হাসান মুরাদের অভিষেক

সবশেষ ২০২৫ সালের ১১ই নভেম্বর আয়ারল্যান্ডের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ১০৭ নম্বর প্লেয়ার হিসেবে অভিষিক্ত হন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।তিনি তার অভিষেকের ক্যাপ সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলামের হাত থেকে নেন।বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী

হাসান মুরাদ বর্তমানে কোন ক্লাবে খেলছেন

বর্তমানে তিনি তার নিজস্ব বিভাগ চিটাগং ডিভিশন ক্রিকেট টিমের সাথে যুক্ত আছে্ন বাঁহাতি অর্থোডক্স স্পিনার হিসেবে।এর আগে তিনি বেশ কয়েকটি মৌসুম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলেছেন।সর্বশেষ বিপিএলে হাসান মুরাদ দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন।

হাসান মুরাদ-এর পরিসংখ্যান

এখন আমরা হাসান মুরাদের বোলিং ও ব্যাটিং এর পরিসংখ্যান বা stats দেখব:

ক্রিকেটার হাসান মুরাদের পরিচয় কি ও তার বাড়ি কোথায় এবং ক্রিকেট ক্যারিয়ার
ক্রিকেটার হাসান মুরাদের পরিচয় কি ও তার বাড়ি কোথায় এবং ক্রিকেট ক্যারিয়ার

বোলিং

FormatMatchInningsWicketBest BowlingEconomyAverageStrike Rate4W5W
First class39641659/662.8922.8047.2514
List A6565944/193.9225.0238.250
T20i2108.0000
T20s3734403/217.1319.8016.600
Bpl1313122/178.1829.3321.500

ব্যাটিং

FormatMatchInningsRunshighest
score
AverageStrike Rate50s100s
First class3954387328.7926.3800
List A6539157216.0343.1300
T20i2
T20s379267*4.3392.8500
Bpl134127*1292.3000

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় 2026

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *