চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ,বি,সি,ডি সহ সকল ইউনিট সাবজেক্ট লিস্ট ও মানবন্টন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ,বি,সি,ডি সহ সকল ইউনিট সাবজেক্ট লিস্ট ও মানবন্টন

তোমরা সকলেই অবগত আছো যে ইতোমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।তো তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের সবসময় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সাবজেক্ট লিস্ট।

অর্থাৎ তোমরা যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে ভর্তি হতে চাও আগেই তোমরা সেই ইউনিটের সাবজেক্ট লিস্ট টা চেক করে নাও।তোমরা দেখো যে তোমাদের পছন্দের সাবজেক্ট গুলো সেই ইউনিটে available আছে কিনা!

আবার তোমরা যে ইউনিটে পরীক্ষা দিবে সেই ইউনিটে কি কি বিষয়ের উপর পরীক্ষা হয়, কোন বিষয়ে কত নম্বর থাকে, মোট কত নম্বরে পরীক্ষা হয়, নেগেটিভ মার্কিং কত ইত্যাদি বিষয়ে জ্ঞান রাখাও একজন পরীক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।

তাই এসব কথা মাথায় রেখে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ,বি,সি ও ডি ইউনিটের সাবজেক্ট লিস্ট ও মানবন্টন দেখব।নির্ভুল তথ্য জানতে হলে অবশ্যই পুরো লেখাটি পড়ুন।২০২৫-২৬ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ দেখুন একসাথে,এক জায়গায়।

Table of Contents

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট সাবজেক্ট লিস্ট

বর্তমানে A ইউনিটে ৪ টি অনুষদের অধীনে মোট ২১ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।তো চলো একে একে দেখি A ইউনিটের কোন অনুষদে কোন কোন সাবজেক্ট আছে আর কোন সাবজেক্টে কতটি করে আসন আছে।

আরও দেখুনঃহাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

বিজ্ঞান অনুষদ

  • অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • গণিত
  • পরিসংখ্যান
  • ফরেস্ট্রি
  • পরিবেশ বিজ্ঞান

ইঞ্জিনিয়ারিং অনুষদ

  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

জীববিজ্ঞান অনুষদ

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
  • প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
  • উদ্ভিদবিজ্ঞান
  • প্রাণীবিদ্যা
  • মৃত্তিকা বিজ্ঞান
  • মাইক্রোবায়োলজি
  • ভূগোল ও পরিবেশবিদ্যা
  • ফার্মেসী
  • মনোবিজ্ঞান

মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ

  • ফিশারিজ
  • সমুদ্রবিজ্ঞান
  • ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মানবন্টনে কিছুটা পরিবর্তন করা হয়েছে।অন্যান্য বছরে ১০০ নম্বরের মধ্যে বাংলা থেকে ১০ নম্বর ও ইংরেজি থেকে ১৫ নম্বর থাকলেও এবার বাংলা থেকে কোনো প্রশ্নই থাকবে না।ইংরেজি থেকেই পুরো ২৫ নম্বর থাকবে।

আর গত বছর গুলোতে গণিতে থাকতো ২৫ নম্বর।গনিত থেকে ২৫ টা করে প্রশ্ন থাকতো আর প্রতিটা প্রশ্নের পূর্ণমান ছিল ১ করে।এ বছরেও গণিতে থাকবে ২৫ মার্ক।কিন্তু ২৫ টি প্রশ্নের বদলে থাকবে মাত্র ২০ টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ১.২৫ করে (১.২৫×২০=২৫)।এবার আসি মূল মানবন্টনে-

ইংরেজি (১×২৫=২৫) বিষয়টি সবার জন্য আবশ্যিক।আর পদার্থবিজ্ঞান (১×২৫=২৫) ,জীববিজ্ঞান (১×২৫=২৫) ,রসায়ন (১×২৫=২৫) ও গণিত (১.২৫×২০=২৫) এই চারটির মধ্যে পরীক্ষার্থীদের যেকোনো ৩ টি বিষয় উত্তর করতে হবে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে আর গণিতের ক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কর্তন করা হবে।

A ইউনিটে বিষয়ভিত্তিক পাস নেই।অর্থাৎ কোনো বিষয়ে আলাদা করে পাস করা লাগবে না।সব বিষয় মিলিয়ে মোট ৪০ নম্বর পেলেই পাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টআসন সংখ্যা
অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং৩৫
পদার্থবিজ্ঞান১০০
রসায়ন১০০
গণিত৯৫
পরিসংখ্যান৮০
ফরেস্ট্রি৪০
পরিবেশ বিজ্ঞান৩৫
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬৫
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং৫৫
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি৪০
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান৪০
উদ্ভিদবিজ্ঞান৬০
প্রাণীবিদ্যা৬০
মৃত্তিকা বিজ্ঞান৪০
মাইক্রোবায়োলজি৪০
ভূগোল ও পরিবেশবিদ্যা৪০
ফার্মেসী৪০
মনোবিজ্ঞান২৮
ফিশারিজ৩০
সমুদ্রবিজ্ঞান৩০
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস৪০
A ইউনিটে মোট আসন সংখ্যা১০৯৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট সাবজেক্ট লিস্ট

B ইউনিটে কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ৯ টি বিষয়ে বর্তমানে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।তো চলুন দেখি এই ৯ টি বিষয় গুলো কি-

কলা ও মানববিদ্যা অনুষদ

  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • দর্শন
  • বাংলাদেশ স্টাডিজ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • সংস্কৃত
  • ফারসি ভাষা ও সাহিত্য
  • ভাষা ও ভাষাবিজ্ঞান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানবন্টন

B ইউনিটে মোট ৩ টি বিষয়ে পরীক্ষা হবে।বিষয়গুলো হলো বাংলা,ইংরেজি ও সাধারণ জ্ঞান।তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা বাংলা মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেখা-পড়া করেছে তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর দিবে।তাহলে চলো মূল মানবন্টন দেখে নেওয়া যাক।

বিষয়নম্বর
বাংলা/ঐচ্ছিক ইংরেজি*৩০
ইংরেজি৩০
সাধারণ জ্ঞান৪০
মোট নম্বর১০০

B ইউনিটে বিষয়ভিত্তিক পাস রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আলাদা করে পাস করতে হবে।বাংলা/ঐচ্ছিক ইংরেজি* তে পাস নম্বর ৯,ইংরেজিতে পাস নম্বর ৮ আর সাধারণ জ্ঞানে পাস নম্বর ১৫।সবমিলিয়ে মোট পাস নম্বর ৪০।আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টআসন সংখ্যা
বাংলা১০০
ইংরেজি৮০
ইতিহাস১০০
দর্শন১০০
বাংলাদেশ স্টাডিজ৭০
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি১০০
সংস্কৃত৬০
ফারসি ভাষা ও সাহিত্য৪০
ভাষা ও ভাষাবিজ্ঞান৪০
B ইউনিটে মোট আসন সংখ্যা৬৯০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B1 উপ-ইউনিট সাবজেক্ট লিস্ট

B1 উপ-ইউনিট B ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের একটি শাখা।B1 উপ-ইউনিটে বর্তমানে ৩ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে।চলো দেখি B1 উপ-ইউনিটে যে ৩ টি বিষয়ে বর্তমানে পাঠদান চালু আছে সেগুলো কি কি-

B1 উপ-ইউনিট

  • চারুকলা
  • নাট্যকলা
  • সংগীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B1 উপ-ইউনিট মানবন্টন

B1 উপ-ইউনিটে মূলত ২ ধাপে পরীক্ষা হবে।১ম ধাপে তাদের মোট ৩ টি বিষয়ে MCQ ভিত্তিক পরীক্ষা হবে।বিষয়গুলো হলো বাংলা,ইংরেজি ও সাধারণ জ্ঞান।তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা বাংলা মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেখা-পড়া করেছে তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর দিবে।

আর ২য় ধাপে তাদের ২০ নম্বরের ১ টি পরীক্ষা হবে।তবে এক্ষেত্রে যারা ১ম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই ২য় ধাপে এসে ব্যবহারিক পরীক্ষা দিতে পারবে।ব্যবহারিক পরীক্ষায় পাস নম্বর ৮।তাহলে চলো ১ম ধাপে যে পরীক্ষাটা হবে তার মানবন্টন টা দেখে আসি-

বিষয়নম্বর
বাংলা/ঐচ্ছিক ইংরেজি*২৫
ইংরেজি২৫
সাধারণ জ্ঞান৫০
মোট নম্বর১০০

B ইউনিটের মতন B1 উপ-ইউনিটেও বিষয়ভিত্তিক পাস রয়েছে।বাংলায় পাস নম্বর ৬,ইংরেজিতে পাস নম্বর ৫ ও সাধারণ জ্ঞানে পাস নম্বর ১৭।আর যারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর করবে তাদের পাস নম্বর ৮।সব মিলিয়ে মোট পাস নম্বর ৪০।আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B1 উপ-ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টআসন সংখ্যা
চারুকলা৬০
নাট্যকলা৩৫ (ছাত্র-১৮ ও ছাত্রী-১৭)
সংগীত৪০
B1 ইউনিটে মোট আসন সংখ্যা১৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 উপ-ইউনিট সাবজেক্ট লিস্ট

B2 উপ-ইউনিট B ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের একটি শাখা।B2 উপ-ইউনিটে বর্তমানে ৩ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে।চলো দেখি B2 উপ-ইউনিটে যে ৩ টি বিষয়ে বর্তমানে পাঠদান চালু আছে সেগুলো কি কি-

B2 উপ-ইউনিট

  • ইসলামিক স্টাডিজ
  • আরবি
  • পালি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 উপ-ইউনিট মানবন্টন

B2 উপ-ইউনিটে ৪ টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।৪ টি বিষয়ের মধ্যে বাংলা ও ইংরেজি সকলকে বাধ্যতামুলক দিতে হবে।আর সাধারণ জ্ঞান,বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি, ইসলামিক স্টাডিজ, আরবি এই ৪ টি বিষয়ের মধ্যে যেকোনো ২ টি বিষয়ে উত্তর করতে হবে।তবে যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা বাংলা মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেখা-পড়া করেছে তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর দিবে।

বিষয়নম্বর
বাংলা/ঐচ্ছিক ইংরেজি*২০
ইংরেজি২০
সাধারণ জ্ঞান,বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি, ইসলামিক স্টাডিজ,আরবি
যেকোনো ২টি বিষয়ে উত্তর করতে হবে)
৩০×২=৬০
মোট নম্বর১০০

B2 উপ-ইউনিটে বিষয়ভিত্তিক পাস রয়েছে।বাংলায় পাস নম্বর ৫,ইংরেজিতে পাস নম্বর ৫,সাধারণ জ্ঞানে পাস নম্বর ৯,ইসলামিক স্টাডিজে পাস নম্বর ১২,বুদ্ধিস্ট স্টাডিজ ও পালিতে পাস নম্বর ১২,আরবিতে পাস নম্বর ১২।

আর যারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর করবে তাদের পাস নম্বর ৬।সব মিলিয়ে মোট পাস নম্বর ৪০।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 উপ-ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টআসন সংখ্যা
ইসলামিক স্টাডিজ১০০
আরবি১০০
পালি৮০
B2 ইউনিটে মোট আসন সংখ্যা২৮০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট সাবজেক্ট লিস্ট

C ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ৬টি সাবজেক্টে বর্তমানে বিবিএ প্রোগ্রাম চালু রয়েছে।তো চলো দেখি এই ৬ টি সাবজেক্ট গুলোর মধ্যে কোনগুলো রয়েছে-

  • ফাইন্যান্স
  • একাউন্টিং
  • ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স
  • মার্কেটিং
  • ম্যানেজমেন্ট
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট মানবন্টন

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সি ইউনিটে গ্রুপ সাবজেক্টের বদলে ইংরেজি মাধ্যমে বিভিন্ন দক্ষতা যাচাইভিত্তিক প্রশ্ন করা হয়।তবে কেউ চাইলে ‘সমস্যা সমাধানের দক্ষতা’ শ্রেনির প্রশ্নে বাংলা মাধ্যমে উত্তর করতে পারবে।

২০২৩ ২৪ শিক্ষাবর্ষ থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সি ইউনিটে গ্রুপ সাবজেক্টের বদলে ইংরেজি মাধ্যমে বিভিন্ন দক্ষতা যাচাইভিত্তিক প্রশ্ন করা হয়
২০২৩ ২৪ শিক্ষাবর্ষ থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সি ইউনিটে গ্রুপ সাবজেক্টের বদলে ইংরেজি মাধ্যমে বিভিন্ন দক্ষতা যাচাইভিত্তিক প্রশ্ন করা হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টব্যবসায় শিক্ষা বিভাগে মোট আসন সংখ্যাবিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যামানবিক বিভাগে মোট আসন সংখ্যামোট আসন সংখ্যা
ফাইন্যান্স৭৫২০১০০
একাউন্টিং৫০৪০১০১০০
ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স৬০১৫৮০
মার্কেটিং৬০১৫৮০
ম্যানেজমেন্ট৫০২৬৮০
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট৩৫৩০৭০
মোটব্যবসায় শিক্ষা=৩৩০বিজ্ঞান= ১৪৬মানবিক=৩৪মোট=৫১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সাবজেক্ট লিস্ট

D ইউনিটে ৪ টি অনুষদের অধীনে মোট ১৩ টি বিষয়ে বর্তমানে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি চলছে।৪ টি অনুষদের মধ্যে রয়েছে আইন অনুষদ,সমাজবিজ্ঞান অনুষদ,শিক্ষা অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ।এই ৪ টি অনুষদের মধ্যে আইন অনুষদ,সমাজবিজ্ঞান অনুষদ ও শিক্ষা অনুষদে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারলেও জীববিজ্ঞান অনুষদটি কেবল মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য সংরক্ষিত।তো আগে চলো ডি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলোর তালিকাটা একটু দেখে আসি-

আইন অনুষদ

  • আইন

সমাজবিজ্ঞান অনুষদ

  • লোকপ্রশাসন
  • নৃবিজ্ঞান
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • অর্থনীতি
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • সমাজতত্ত্ব
  • রাজনীতি বিজ্ঞান
  • যোগাযোগ ও সাংবাদিকতা
  • ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স

শিক্ষা অনুষদ

  • শিক্ষা (IER)

জীববিজ্ঞান অনুষদ

  • মনোবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশবিদ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট মানবন্টন

এই ইউনিটে ৪ টি বিষয়ের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।চারটি বিষয়ের মধ্যে বাংলা,ইংরেজি,বিশ্লেষণ দক্ষতা এই ৩ টি বিষয় আবশ্যিক।আর গণিত/অর্থনীতি/সাধারণ জ্ঞান এই ৩ টি বিষয়ের মধ্যে যেকোনো ১ টির উত্তর করতে হবে।তবে কেউ যদি এইচএসসি তে বাংলা মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে অধ্যয়ন করে তবে সে বাংলার বিপরীতে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর দিবে।

বিষয়নম্বর
বাংলা/ ঐচ্ছিক ইংরেজি*৩০
ইংরেজি৩০
সাধারণ জ্ঞান২০
গণিত/অর্থনীতি/সাধারণ জ্ঞান
(যেকোনো ১ টি বিষয়ে উত্তর দিবে)
২০
মোট নম্বর১০০

এমনিতে এই ইউনিটে বিষয়ভিত্তিক পাস নেই।তবে যারা বাংলার বিপরীতে ঐচ্ছিক ইংরেজি* বিষয়ে উত্তর দিবে তাদেরকে উক্ত বিষয়ে আইন অনুষদ,সমাজবিজ্ঞান অনুষদ ও শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে ভর্তি হওয়ার জন্য মিনিমাম ১০ নম্বর পেতে হবে।আর জীববিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে ভর্তি হওয়ার জন্য মিনিমাম ৮ নম্বর পেতে হবে।এমনিতে সকল বিষয় মিলিয়ে মোট পাস নম্বর ৪০।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ,বি,সি,ডি সহ সকল ইউনিট সাবজেক্ট লিস্ট ও মানবন্টন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ,বি,সি,ডি সহ সকল ইউনিট সাবজেক্ট লিস্ট ও মানবন্টন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আসন সংখ্যা

সাবজেক্টব্যবসায় শিক্ষা বিভাগে মোট আসন সংখ্যাবিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যামানবিক বিভাগে মোট আসন সংখ্যামোট আসন সংখ্যা
আইন১০০
লোকপ্রশাসন১৬৩২৩২৮০
নৃবিজ্ঞান১৪২৮২৮৭০
আন্তর্জাতিক সম্পর্ক১৬৩২৩২৮০
অর্থনীতি১৬৪০২৪৮০
ডেভেলপমেন্ট স্টাডিজ১৫১৫৩৭
সমাজতত্ত্ব২০৪০৪০১০০
রাজনীতি বিজ্ঞান২০৪০৪০১০০
যোগাযোগ ও সাংবাদিকতা১২২৪২৪৬০
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স১৬১৬৪০
শিক্ষা (IER)৩০২০৩০৮০
মনোবিজ্ঞান১২১২
ভূগোল ও পরিবেশবিদ্যা১০১০
মোটব্যবসায় শিক্ষা=১৫৯বিজ্ঞান= ২৮৭মানবিক=৩০৩মোট=৮৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 উপ-ইউনিট সাবজেক্ট লিস্ট

D1 উপ-ইউনিট D ইউনিটের অন্তর্ভুক্ত শিক্ষা অনুষদের একটি শাখা যেখানে কেবল একটি বিভাগ ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স’ এ বর্তমানে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 উপ-ইউনিট মানবন্টন

D1 উপ-ইউনিটে মুল পরীক্ষা ছাড়াও ব্যবহারিক পরীক্ষা হবে।তো চলো দেখে আসি D1 উপ-ইউনিটের মুল পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার মানবন্টন।

মুল পরীক্ষা

বিষয়নম্বর
বাংলা/ ঐচ্ছিক ইংরেজি*৩০
ইংরেজি৩০
সাধারণ জ্ঞান২৫
গেমস অ্যান্ড স্পোর্টসের নীতিমালা১৫
মোট নম্বর১০০

এই পরীক্ষায় মোট পাস নম্বর ৩৫।কোনো বিষয়ে আলাদা করে পাস করতে হবে না।

ব্যবহারিক পরীক্ষা

বিষয়নম্বর
ফিল্ড টেস্ট২০
খেলাধুলার সনদ১০
মোট নম্বর৩০

ফিল্ড টেস্টে পাস নম্বর ১২ ও খেলাধুলার সনদে পাস নম্বর ২।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A ইউনিট ভর্তি তথ্য ২০২৫ ২০২৬

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *