বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ও স্কোয়াড ২০২৫

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ও স্কোয়াড ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর টাইগারদের নতুন টার্গেট আইরিশরা।২ টি টেস্ট ও ৩ টি T20i খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। খেলা শুরু হবে টেস্ট সিরিজের মধ্যে দিয়ে।প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তো চলুন দেখে নিই বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ও স্কোয়াড ২০২৫।বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের বিগত সিরিজের ফলাফল

বাংলাদেশ দলের বর্তমান পারফর্মেন্স

১৮ই অক্টোবর ওয়ানডে সিরিজের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলের মধ্যকার খেলা শুরু হয়।৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং,বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্মেন্স করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে টাইগাররা।

কিন্তু হোচট খায় টি-টুয়েন্টি সিরিজে এসে।ক্যারিবিয়ানদের কাছে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।তিন ম্যাচের তিনটিতেই হেরে উইন্ডিজদের কাছে ধবল ধোলাই হন টাইগাররা।হারার জন্য টিম কম্বিনেশন,প্ল্যানিং এ ঘাটতি ও ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

তাই আয়ারল্যান্ডের সাথে আসন্ন টি টুয়েন্টি সিরিজ নিয়ে বেশ সিরিয়াস টাইগাররা।নিজেদের সেরাটা দেওয়ার জন্য ইতোমধ্যে টেস্ট ও টি টুয়েন্টির জন্য আলাদা ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এদিকে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড আছে দারুণ ফর্মে। এই বছরে ৩ টি টেস্ট ম্যাচ খেলে ৩ টিতেই টানা জয় পেয়েছে আইরিশরা।তাই তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে আছে।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সুচী ২০২৫

১১ই নভেম্বর টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।উক্ত সিরিজে ৩ টি T20i ও ২টি টেস্ট অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর আয়ারল্যান্ড দলের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হতে যাওয়া সফর শেষ হবে ২রা ডিসেম্বর টি টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে।

টেস্ট সিরিজের সময়সূচী ২০২৫

MatchDateTimeVenue
1st Test11-15 November10 amsylhet
2nd Test19-23 November10 amMirpur

Ban vs Ire test series 2025

টি টোয়েন্টি সিরিজের সময়সূচী ২০২৫

MatchDateDayTimeVenue
1st t20i27-11-2025Thursday6 pmChattogram
2nd t20i29-11-2025Saturday6 pmChattogram
3rd t20i02-12-2025Tuesday6 pmMirpur

Ban vs Ire t20i seriese 2025

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড ২০২৫

বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে আলাদা আলাদা দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। এক ঝাক নতুন ক্রিকেটার ডাক পেয়েছেন আসন্ন সফরের জন্য।ডাক পাওয়া ক্রিকেটারের মধ্যে ৫ জন আছেন অভিষেকের অপেক্ষায়।

তারা হলো ব্যাটসম্যান ক্যাড কারমাইকেল,উইকেট কিপার স্টীফেন ডোহেনি, অলরাউন্ডার জর্ডান নিল, বাহাতি পেসার লিয়াম ম্যাকার্থি ও লেগ স্পিনার গ্যাবিন হো।

আর সদ্য উইন্ডিজের সাথে খেলে আসা বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে।দলে ব্যাক করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয় এবং বাদ পড়েছেন নাইম হাসান ,মাহিদুল ইসলাম অঙ্কন ও এনামুল হক বিজয়।

তবে এখন পর্যন্ত বিসিবি কর্তৃক টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করা হয় নাই।টেস্ট সিরিজের পরপরই ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে।ঘোষণা করা মাত্র আমাদের এখানে জানিয়ে দেওয়া হবে।

আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড

টেস্ট সিরিজের জন্য অ্যান্ড্রু ব্যালবার্নিকে অধিনায়ক করে আয়ারল্যান্ড ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে তারা হলেন-

ব্যাটার

  • অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক)
  • পল স্টার্লিং
  • হ্যারি টেক্টর
  • ক্যাড কারমাইকেল

বোলার

  • ক্রেইগ ইয়ং
  • ব্যারি ম্যাকার্থি
  • লিয়াম ম্যাকার্থি
  • ম্যাথু হাম্ফ্রিজ
  • গ্রাহাম হিউম

অল-রাউন্ডার

  • গ্যাবিন হো
  • কার্টিস ক্যাম্ফার
  • অ্যান্ডি ম্যাকব্রাইন
  • জর্ডান নিল

উইকেট রক্ষক

  • স্টীফেন ডোহেনি
  • লরকান টাকার
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ও স্কোয়াড ২০২৫
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ও স্কোয়াড ২০২৫

আয়ারল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াড

টি টোয়েন্টি সিরিজের জন্য পল স্টার্লিং কে অধিনায়ক করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে সেখানে যারা জায়গা পেলেন-

ব্যাটার

  • পল স্টার্লিং
  • টিম টেক্টর
  • হ্যারি টেক্টর
  • রস অ্যাডায়ার

বোলার

  • ক্রেইগ ইয়ং
  • ব্যারি ম্যাকার্থি
  • ম্যাথু হাম্ফ্রিজ
  • মার্ক অ্যাডায়ার
  • জশুয়া লিটল
  • বেঞ্জামিন হোয়াইট

অল-রাউন্ডার

  • কার্টিস ক্যাম্ফার
  • জর্জ ডকরেল
  • গ্যারেথ ডেলানি

উইকেট রক্ষক

  • লরকান টাকার
  • বেন কালিৎজ

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নানান জল্পনা কল্পনা শেষে নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন্সিতে বহাল রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ব্যাটার

  • নাজমুল হোসেন শান্ত
  • মমিনুল হক সৌরভ
  • মাহমুদুল হাসান জয়
  • সাদমান ইসলাম

বোলার

  • তাইজুল ইসলাম
  • হাসান মুরাদ
  • এবাদত হোসাইন
  • হাসান মাহমুদ
  • নাহিদ রানা
  • খালেদ আহমেদ

অল-রাউন্ডার

  • মেহেদী হাসান মিরাজ

উইকেট রক্ষক

  • মুশফিকুর রহিম
  • জাকের আলি অনিক
  • লিটন কুমার দাস

মুশফিকুর রহিমের মাইলফলক

সবকিছু ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মর্যাদা অর্জন করবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।বর্তমানে তিনি ৯৮ টি টেস্ট ম্যাচ খেলে ৩৮.১ অ্যাভারেজে ৬৩২৮ রান করেছন।আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টি টেস্ট ম্যাচ খেললেই তিনি শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন।

এর আগে তিনি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।২০১১-২০১৪ সাল পর্যন্ত তিনি ৩ ফরম্যাটেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *