বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি কর্তৃক বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।আর সফরের আগেই দল ঘোষণা করেছিল আইরিশরা।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সময়সূচী ও স্কোয়াড নিয়েই আমাদের আজকের আলোচনা।তাই বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলে কে কে আছে?নতুন মুখ কে?এগুলো জানতে আমদের সাথেই থাকুন।

আরও দেখুন:বিপিএল 2026 খেলোয়ার তালিকা ও সময়সূচী

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ সময়সূচী ২০২৫

টেস্টে আইরিশদের ধবলধোলাই দেওয়ার পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ।আগামী ২৭/১১/২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ টি।

১ম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়।

২য় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর ২০২৫ রোজ শনিবার সন্ধ্যা ৬ টায়।

৩য় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায়।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫

টি টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।টি টোয়েন্টিতে নতুন মুখ হিসেবে আছে মাহিদুল ইসলাম অঙ্কন।

বাদ পড়েছেন শামীম পাটোয়ারী।এছাড়াও বিদেশি টুর্নামেন্ট খেলার জন্য তাসকিন আহমেদকে স্কোয়াডে রাখা হয় নাই।রয়েছে আরও একটি চমক।

সহ অধিনায়ক হিসেবে শেখ মেহেদীকে বাদ দিয়ে নিয়োগ করা হয়েছে সাইফ হাসান কে।নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাইফ।চলুন তবে দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্কোয়াড ২০২৫
লিটন কুমার দাস (অধিনায়ক)উইকেট কিপার ও ব্যাটসম্যান
সাইফ হাসান (সহ অধিনায়ক)অলরাউন্ডার
শেখ মেহেদীঅলরাউন্ডার
মাহিদুল ইসলাম অঙ্কনউইকেট কিপার ও ব্যাটসম্যান
তানজিদ হাসান তামিমব্যাটসম্যান
পারভেজ হোসেন ইমনব্যাটসম্যান
জাকের আলি অনিকউইকেট কিপার ও ব্যাটসম্যান
তাওহীদ হৃদয়ব্যাটসম্যান
রিশাদ হোসেনঅলরাউন্ডার
নুরুল হাসান সোহানউইকেট কিপার ও ব্যাটসম্যান
মোহাম্মদ সাইফুদ্দিনঅলরাউন্ডার
নাসুম আহমেদঅলরাউন্ডার
তানজিম হাসান সাকিবঅলরাউন্ডার
মুস্তাফিজুর রহমানবোলার
শরীফুল ইসলামবোলার

সমাপনী

এই টি টোয়েন্টি দল নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের মন্তব্য ভেসে বেড়াচ্ছে।তবে নেতিবাচক মন্তব্যই বেশি।মানুষ প্রশ্ন তুলছে আয়ারল্যান্ড ক্রিকেট টিমের সাথেও যদি মুস্তাফিজ,সাইফ হাসান দের সাথে খেলতে হয় তাহলে তরুণ ক্রিকেটারদের শক্তিমত্তা পরীক্ষা কিভাবে করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সম্প্রতি রাইসিং এশিয়া কাপে ভালো খেলা রিপন মন্ডল,রাকিবুল হাসান,হাবিবুর রহমান সোহানদের তাহলে কোন দলের সাথে খেলিয়ে টেস্ট করতে চায় বোর্ড?বিসিবি কি তবে ইন্ডিয়া,অস্ট্রেলিয়ার মতন দলের সাথে এসব প্লেয়ারদের টেস্ট করাতে চায় যেখানে ম্যাচে থাকে বাড়তি প্রেসার।প্রশ্ন রয়ে গেল!প্রশ্ন থাকবে।

অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৫:দেখার নিয়ম ও লিংক

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *