বিপিএল নিলাম কবে ২০২৬|কিভাবে হবে বিপিএল নিলাম

বিপিএল নিলাম কবে ২০২৬কিভাবে হবে বিপিএল নিলাম

কবে হবে ২০২৬ সালের বিপিএলের নিলাম। কিভাবে অনুষ্ঠিত হবে এই নিলাম। বিপিএল এর ১২ তম আসরে পুরনো জৌলুস ফিরিয়ে আনতে প্লেয়ারস ড্রাফট পদ্ধতি অনুসরণ না করে ফ্যাঞ্চাইজিদের অনুরোধে ও বিসিবির উদ্যেগে আবারো শুরু হতে যাচ্ছে নিলাম পদ্ধতি।প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি চালু থাকলেও এরপর থেকে শুরু হয় প্লেয়ারস ড্রাফট পদ্ধতি।যার ইতি ঘটতে যাচ্ছে এই আসরে।

কবে হবে বিপিএল ২০২৬ এর নিলাম?কিভাবে হবে বিপিএল এর নিলাম?দেশি ও বিদেশী প্লেয়ারদের ভিত্তি মুল্য কত?এসব নিয়েই থাকছে আজকের অনুচ্ছেদ।বিস্তারিত জানতে সাথেই থাকুন।এক নজরে দেখে নিন বিপিএলের দ্বাদশ আসরের সময়সূচী এবং ডিরেক্ট সাইনিং এ কারা ইতোমধ্যে দল পেয়েছে

বিপিএল নিলাম কবে

২০২৫-২৬ মৌসুমের বিপিএলে প্রায় ১ যুগ পর আবারো ফিরছে নিলাম পদ্ধতি।শেষবার বিপিএলের ২য় আসরে অনুষ্ঠিত হয়েছিল নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনাবেচা।তবে প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্লেয়ারস ড্রাফট পদ্ধতিতে খেলোয়ার সিলেকশন করা হয়।

তাতেও কমেনি প্লেয়ারদের পারিশ্রমিক জটিলতা।তাই এবছর আবারো ফিরে যাওয়া হচ্ছে নিলাম পদ্ধতিতে।

নিলামের তারিখ প্রথমে ১৭ নভেম্বর ঠিক করা হলেও নিলাম করার জন্য ঠিকঠাক জায়গা না পাওয়ায় তা পিছিয়ে ২৩ নভেম্বর নিয়ে যাওয়া হয়।কিন্তু নিলাম অনুষ্ঠান কে আরও বেশি গোছালো ও সুন্দর ভাবে আয়োজন করার কারণ দেখিয়ে বিসিবি কর্তৃক নিলাম আরও ১ সপ্তাহ পিছিয়ে ৩০ নভেম্বর নিয়ে যাওয়া হয়।সেদিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম।

বিপিএল নিলাম পিছিয়ে নেওয়ার মূল কারণ কি

গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে যে,বিপিএল নিলাম পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ৫ টি ফ্রাঞ্চাইজির মধ্যে ১ টি ফ্রাঞ্চাইজি এখনো ব্যাংক গ্যারান্টির ১০ কোটি টাকা জমা দিতে পারেনি।মূলত যে ফ্রাঞ্চাইজিটি ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেনি তার বিকল্প হিসেবে নতুন ফ্রাঞ্চাইজি খুঁজছে বিসিবি।

বিপিএল নিলাম কোথায় হবে

২০২৬ সালের বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে হোটেল লা মেরিডিয়ানে।সেখানকার পাশাপাশি দুটো বড় গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম।

বিপিএল নিলাম পরিচালনা করবেন কে

এবারের নিলাম পরিচালনা করবেন ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালক ওরমান রাফে নিজাম

বিপিএলে দেশীয় ক্রিকেটারদের নিলাম

দেশীয় ক্রিকেটারদের মোট ৬ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।A,B,C,D,E ও F এই কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি প্লেয়ারদের।প্রত্যেক ক্যাটাগরির প্লেয়ারদের জন্য ভিন্ন ভিন্ন ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশীয় প্লেয়ারদের নিলাম পদ্ধতি-

ক্যাটাগরিভিত্তি মূল্য বা বেস প্রাইজপ্রতি বিডে দাম বাড়বে
A৫০লক্ষ টাকা৫ লক্ষ
B৩৫ লক্ষ টাকা৩ লক্ষ
C২২ লক্ষ টাকা১ লক্ষ
D১৮ লক্ষ টাকা৫০ হাজার
E১৪ লক্ষ টাকা৩০ হাজার
F১১ লক্ষ টাকা১০ হাজার

ফ্রাঞ্চাইজি গুলো ইচ্ছেমতন প্লেয়ার নিতে পারবেন না যেমন সবগুলো প্লেয়ার A ক্যাটাগরির বা B ক্যাটাগরির নিতে পারবেন না।তাদেরকে প্রত্যেক ক্যাটাগরি থেকেই প্লেয়ার নিতে হবে।এজন্য একটি নির্দিষ্ট নীতিমালা বিসিবি কর্তৃক দিয়ে দেওয়া হয়েছে।সেটা হলো-

  • A ক্যাটাগরি থেকে ন্যুনতম ১ জন
  • B ক্যাটাগরি থেকে ন্যুনতম ২ জন
  • C ক্যাটাগরি থেকে ন্যুনতম ৩ জন
  • D ক্যাটাগরি থেকে ন্যুনতম ৩ জন
  • E ক্যাটাগরি থেকে ন্যুনতম ২ জন
  • F ক্যাটাগরি থেকে ন্যুনতম ২ জন
বিপিএল নিলাম কবে ২০২৬কিভাবে হবে বিপিএল নিলাম
বিপিএল নিলাম কবে ২০২৬কিভাবে হবে বিপিএল নিলাম

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের নিলাম

বিদেশি ক্রিকেটারদের মোট ৫ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।A,B,C,D ও E এই ৫ টি ক্যাটাগরিতে বিদেশি প্লেয়ারদেরকে ভাগ করেছে।

ক্যাটাগরিভিত্তি মূল্য বা বেস প্রাইজপ্রতি বিডে দাম বাড়বে
A৩৫ হাজার মার্কিন ডলার৫ হাজার মার্কিন ডলার
B২৫ হাজার মার্কিন ডলার৩ হাজার মার্কিন ডলার
C২০ হাজার মার্কিন ডলার২ হাজার মার্কিন ডলার
D১৫ হাজার মার্কিন ডলার১ হাজার ৫শ মার্কিন ডলার
E১০ হাজার মার্কিন ডলার১ হাজার মার্কিন ডলার

বিদেশি প্লেয়ার কিনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লিমিটেশন।ফ্রাঞ্চাইজি গুলো তাদের ইচ্ছা অনুযায়ী বিদেশি প্লেয়ার তাদের দলে নিতে পারে।তবে প্রত্যেক দলে ন্যুনতম ২ জন বিদেশি প্লেয়ার থাকতে হবে।

বিপিএল ২০২৬ পূর্ণাঙ্গ সময়সূচি

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *