রংপুর রাইডার্স খেলোয়াড় 2026

রংপুর রাইডার্স খেলোয়াড় 2026

এবারের নিলামে সবচেয়ে বুদ্ধিমত্তার সহিত দল সাজিয়েছে রংপুর রাইডার্স।পুরো অকশন জুড়ে অত্যন্ত ঠান্ডা মাথায় স্মার্টলি নিজেদের দল গুছিয়ে নিয়েছে রংপুর রাইডার্স।২০২৬ সালের বিপিএলে এই দল নিয়ে অনায়াসে রংপুর রাইডার্স নিজেদেরকে চ্যাম্পিয়ন দাবিদার বলতেই পারে।তো চলুন দেখে নিই কেমন হলো বিপিএলের দ্বাদশ আসরে রংপুর রাইডার্স দলটি।এক নজরে দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময় সূচি।

রংপুর রাইডার্স খেলোয়াড় তালিকা ও মূল্য

প্রতিটি দল অকশনের আগে ২ জন দেশি ও ২ জন বিদেশি প্লেয়ার ডিরেক্ট সাইনিং এ নিজেদের দলে নিতে পারে।রংপুর রাইডার্স দেশি প্লেয়ারদের মধ্যে নিজেদের দলে ভিড়িয়েছেন মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান কে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে দলে নিয়েছেন দুই পাকিস্তানি খাজা নাফে ও সুফিয়ান মুকিম কে।

আরও দেখুন:বিপিএল ফিক্সিং অভিযোগে বাদ নিয়ে এনামুল বিজয়ের মন্তব্য।

এ বছর রংপুর রাইডার্স নিলাম থেকে মোট ১৪ জন প্লেয়ার কিনেছে যার মধ্যে ২ জন হলো বিদেশি আর বাকি ১২ জন দেশি প্লেয়ার।আর নিলামের আগে ডিরেক্ট সাইনিং এ নিয়েছেন ৪ জন অর্থাৎ মোট ১৮ জনের স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স।তো চলুন একে একে দেখে নিই কাকে কাকে তারা নিজেদের দলে নিয়েছেন এবং কত টাকা দিয়ে কিনেছেন।

ব্যাটসম্যান

তাওহীদ হৃদয় (৯২ লক্ষ টাকা)
খাজা নাফে ✈(ডিরেক্ট সাইনিং)
ইমিলিও গে ✈(১০ হাজার ডলার)

অলরাউন্ডার

  • ইফতেখার আহমেদ ইফতি ( ১৪ লক্ষ টাকা)
  • মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫ লক্ষ টাকা)
  • রাকিবুল হাসান (৪২ লক্ষ টাকা)

কিপার-ব্যাটসম্যান

মোহাম্মদ আখলাক ✈(১০ হাজার ডলার)
লিটন কুমার দাস (৭০ লক্ষ টাকা)
নুরুল হাসান সোহান (ডিরেক্ট সাইনিং)

আরও দেখুন:বিপিএল ২০২৬ এর সবগুলো দলের খেলোয়াড় তালিকা

রংপুর রাইডার্স খেলোয়াড় 2026
রংপুর রাইডার্স খেলোয়াড় 2026

স্পিন বোলার

আলিস আল ইসলাম (২৮ লক্ষ টাকা)
মেহেদী হাসান সোহাগ (১১ লক্ষ টাকা)
নাইম হাসান (১৮ লক্ষ টাকা)
সুফিয়ান মুকিম ✈(ডিরেক্ট সাইনিং)

পেস বোলার

  • মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লক্ষ টাকা)
  • নাহিদ রানা (৫৬ লক্ষ টাকা)
  • আব্দুল হালিম (১১ লক্ষ টাকা)
  • মুস্তাফিজুর রহমান (ডিরেক্ট সাইনিং)
  • কামরুল ইসলাম রাব্বি

মন্তব্য

রংপুর রাইডার্স দল গঠনের পর সমর্থক ও মালিকপক্ষের মধ্যে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস।তারা তাদের দল নিয়ে খুশি এবং আশাবাদী যে এবার ফাইনাল তারাই খেলবে।

রেকর্ড দামে আইপিএল নিলামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান ২০২৬

About MD JAKARIA HOSSEN

আমি MD JAKARIA HOSSEN — একজন লেখক। আমি “নামের অর্থ” বিষয়ক গভীর ব্লগসহ হেলথ, বিউটি, ইসলামিক, প্রযুক্তি, শিক্ষা ও ট্রেন্ডিং বিষয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরি করি। আমার লক্ষ্য আপনার জীবনকে সহজ, সুন্দর ও সমৃদ্ধ করা।

View all posts by MD JAKARIA HOSSEN →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *